তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক জনসভায় এ কথা বলেন তিনি।

আবু মোর্শেদ মোল্লা বলেছেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম শেখ হাসিনার পতনের ভীত তৈরি করেছিল। ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতন হয়।

স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, হাসিনার পতন হলেও এখনো নির্বাচন হয়নি। ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও শেষ হয়নি। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাই এক আছি ও থাকবো।

তিনি আরও বলেন, আশা করি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এ নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয় লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। পরিশেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেন। এছাড়া রাস্তায় মিছিল করায় দুর্ভোগের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা।

এর আগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপরী থেকে বস্তল পর্যন্ত এক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বস্তলে বৃক্ষরোপণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল ভূঁইয়া, জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজাল ভূঁইয়া, জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আওলাদ হোসেন, ইউনিয়নের সহ-সভাপতি দেওয়ান সাব্বির, ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ছাত্রদল নেতা কাউসার, মাসুদ, হিমেল, স্বেচ্ছাসেবক দল নেতা তোরাব ভূঁইয়া, লিটন ব্যাপারী প্রমুখ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top