সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের একজনের নাম মো. রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। তবে অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস উদ্দিন বলেন, ভোরে কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে ঢাকার দিকে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। এরপর ট্রাক রেখে ওই দুইজন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ওসি জুলহাস উদ্দিন আরও বলেন, নিহতরা দুজনই একই মালিকের ট্রাক চালক। তাদের চালানো দুটি ট্রাকের মধ্যে একটি বিকল হয়ে গেলে তারা অন্য ট্রাকের সাহায্যে সেটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top