সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের শিংলাব চৌরাস্তা থেকে পেচাইন সেতু পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।

প্রত্যাশা যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. বদিউজ্জামান বদু।

মানববন্ধন শেষে পেচাইন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক থেকে ছেলে-মেয়েদেরকে রক্ষা করার জন্য অভিভাবকদের সজাগ থাকতে হবে।

তারা আরও বলেন, আমাদের এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী থাকার পরও প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন তাদের থেকে চাঁদা খায়। তা নাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করলে আমরা তালতলা ফাঁড়ি বা থানা ঘেরাও করবো।

এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশা যুব সংগঠনের কর্নধার মো. আবু সাঈদ মোল্লা, আব্দুল্লাহসহ এলাকার হাজার হাজার জনসাধারণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top