সোনারগাঁয়ে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া গণসংযোগ করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, “দাড়িপাল্লা প্রতীক ন্যায়-ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। সোনারগাঁবাসীর মূল্যবান ভোটে আমাকে বিজয়ী করলে আমি ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবো।”

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক, থানা সেক্রেটারি মাওলানা মো. ইবরাহীম, ইউনিয়ন সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, ডা. আবু সাঈদসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top