পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে জামায়াত নেতার শোক

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

সোমবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, নুসাইবা ও ইয়ামিনের ইন্তেকালের শোক কোনোভাবেই সহ্য করার মতো নয়। আমি তাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তাদের নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবারের। আমি দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে নুসাইবা আক্তার (৪) ও ইয়ামিন হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাইবোন। রোববার বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা ওই গ্রামের শাহ আলীর মেয়ে এবং ইয়ামিন সালাউদ্দিন মিয়ার ছেলে।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top