নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার: বাড়ির পাশে নদীতে ডুবে মারা যায় ইয়ামিন ও নুসাইবা নামে দুই ভাই-বোন। একসঙ্গে দুইজনকে হারিয়ে বাবা-মা শোকে কাতর। দুইদিন পরই শোকাহত পিতামাতাকে সান্ত্বনা দিতে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে ঘটে এ হৃদয় বিদারক ঘটনা।

গোয়ালপাড়া স্কুলের ইংরেজি শিক্ষক সুমন স্যার বলেন, চেঙ্গাকান্দি গ্রামের কিছু যুবক যখন নৌ ভ্রমণ যাওয়ার জন্য বিকেলে নদীর মাঝে গান বাজিয়ে আনন্দ করছিল। ঠিক সে সময় একই গ্রামের শাহ আলীর ছেলে ইয়ামিন (৫) ও সালাউদ্দিনের মেয়ে নুসাইবা (৫) গান শুনে নদীর ঘাটে যায় আনন্দ করার জন্য। ঘাটে বাধা নৌকায় ওঠে নৌ ভ্রমণ গমোণচ্ছুদের সাথে আনন্দ করতে থাকে। কে জানতো এই আনন্দই তাদের শেষ আনন্দ হবে? মা-বাবার বুক খালি করে চিরতরে হারিয়ে যাবে। এলাকার যুবকরা নৌ ভ্রমণে চলে গেলেও আর বাড়ি ফেরেনি এই দুই ভাই-বোন। পরে তাদের ভেসে ওঠা মৃত দেহ নদীতে দেখতে পায় এলাকাবাসী। দুই ছেলে মেয়েকে চিরতরে হারিয়ে তাদের পরিবার যখন শোকে হতবিহ্বল ঠিক সে সময়ে একরাশ বুক ভরা দরদ ও ভালোবাসা নিয়ে হাজির হন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

এই জামায়াত নেতা তাদের বুকে টেনে নেন ও ধৈর্য্য ধরার পরামর্শ দেন। এলাকাবাসী ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ড. ইকবাল। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় অনেক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে নুসাইবা আক্তার (৪) ও ইয়ামিন হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাইবোন।

রোববার বিকেলে উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসাইবা ওই গ্রামের শাহ আলীর মেয়ে এবং ইয়ামিন সালাউদ্দিন মিয়ার ছেলে।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top