নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এবং পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে পালিত হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁ টুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক প্রমুখ।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা আল কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ নিজে বলেছেন সফর করতে। তাই জ্ঞান অর্জনে সফরের গুরুত্ব রয়েছে। বাংলাদেশের পর্যটন খাতে নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিতে হবে। টেকসই পর্যটন পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক,
ধূমপান ও যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রোপণের জন্য টুরিস্ট পুলিশের পুলিশ সুপারের নিকট ২ শতাধিক গাছ তুলে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা। এসময় সঙ্গে ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোক্তার হোসেন।








