জামায়াত ক্ষমতাই আসলে সবাই শান্তিতে থাকবে: ড. ইকবাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, এ দেশের মানুষ অনেক আশা করে জীবনবাজি রেখে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। আমাদের অনেক স্বপ্ন ছিল সুন্দর একটি দেশ হবে। কিন্তু দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি অব্যাহত আছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

পথসভায় ড. ইকবাল বলেন, আমরা ৫ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছি। গত ১৬টি বছর এ দেশের জনগণ আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরও এখনো আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারেনি। এখনো বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ বিদায় নেয়নি। আগে যারা চাঁদাবাজি করতো এখন সেই জায়গায় অন্য কেউ চাঁদাবাজি করছে।

তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি করে না, কাউকে চাঁদাবাজি করতে দিবে না। জামায়াত দখলবাজি করে না, কাউকে দখলবাজি করতে দিবে না। জামায়াতে ইসলামী সন্ত্রাসী করে না, কাউকে সন্ত্রাসী করতে দিবে না।

এসময় তিনি ৯ সেপ্টেম্বরে ডাকসুর নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের কারণ উল্লেখ করে বলেন, যে কারণে ছাত্রদল ডাকসুতে পরাজিত হয়েছে একই কারণে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ সঠিক দলকেও নিবে। আপনারা একটি ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিন। আমি গ্যারান্টি দিচ্ছি জামায়াত ক্ষমতাই আসলে দেশের সবাই শান্তিতে থাকবে।

পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, ইউনিয়ন তদারককারী মো. শাহ আলম খন্দকার, ইউনিয়ন সভাপতি মো. বশির আহমেদ, ইউনিয়ন সেক্রেটারি মো. জাকির হোসেন, মো. ইয়াসিন মুন্সি, মো. শাহাবুদ্দিন, মো. মেহেদী হাসান, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top