জামায়াতের প্রার্থীর পক্ষে সোনারগাঁয়ে ব্যাপক গণসংযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। এসময় জামায়াত কর্মীরা জনগণের কাছে পিআর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারকে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় বারদী ইউনিয়নের বারদী বাজারে গণসংযোগ ও মিছিল করেন সোনারগাঁ উপজেলা জামায়াতের বারদী ইউনিয়নের নেতাকর্মীরা।

এ সময় জামায়াত নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক প্রণালী (PR সিস্টেম) চালু করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অতীতের নৃশংসতা ও হত্যাকাণ্ডের দোষীদের বিচার কার্যকর করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

জনসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বারদী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহিম মিয়া আদেল বলেন, ১টি হোন্ডা ৩ জন গুণ্ডা কেন্দ্র ঠাণ্ডা এ রকম স্বৈরাচারী কায়দায় কেন্দ্র দখল রুখে দিতে অবশ্যই পি আর পদ্দতিতে নির্বাচন দিতে হবে। গণভোটের মাধ্যমে নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বারদী ইউনিয়নের তদারককারী মাওলানা ডা. আবু বক্কর সিদ্দিক রোমান বলেন, জামায়াতে ইসলামীর দাওয়াত হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ ও মুহাম্মদ (সা.) কে একমাত্র নেতা মেনে নিয়ে সকল প্রকার মুনাফেকি পরিহার করা।

এ সময় উপস্থিত ছিলেন- বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, জামায়াত নেতা রবিউল আউয়াল, জয়নাল আবেদীন, রফিক মেম্বার, মাওলানা জসিম, মাওলানা ইমরানসহ প্রমুখ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top