জাতীয় ঐকমত্য কমিশনে সুজন প্রণীত ‘জাতীয় সনদ’ হস্তান্তর

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে প্রণীত জাতীয় সনদের একটি কপি জাতীয় ঐকমত্য কমিশনে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে সনদটি তুলে দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ‘জাতীয় সনদ’ তৈরির জন্য সুজনকে ধন্যবাদ জানান এবং ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ তৈরিতে এ সনদ সহায়তা করবে বলে মন্তব্য করেন।

সুজন নেতারা জানান, ২০১৩ সালে কতগুলো মৌলিক বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে একটি খসড়া ‘জাতীয় সনদ’ প্রণয়ন করে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আটটি বিভাগীয় কর্মশালা আয়োজনসহ জাতীয় পর্যায়ে নাগরিক সনদ বিষয়ে একটি নাগরিক সংলাপ আয়োজন করা হয়। 

এছাড়া সুজনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত জাতীয় সনদের একটি খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের লক্ষ্যে সারাদেশে ১৫টি সংলাপের আয়োজন করা হয়, যাতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া জাতীয় সনদ চূড়ান্তকরণের জন্য মে-জুন মাসে ৪০টি প্রশ্ন সম্বলিত একটি জনমত যাচাই জরিপ পরিচালনা করা হয়েছে, যাতে ১ হাজার ৩৭৩ জন অংশগ্রহণ করেন। 

এসব সংলাপ ও জরিপ থেকে প্রাপ্ত নাগরিকদের মতামতের ভিত্তিতে সুজন তার জাতীয় সনদটি চূড়ান্ত করেছে, যা আজ জাতীয় ঐকমত্য কমিশনে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পেশ করা হবে বলে জানায় সংগঠনটি।

সুজন নেতাদের মধ্যে সুজন ঢাকা মহানগর কমিটির সম্পাদক ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব জুবাইরুল হক নাহিদ, সুজন ঢাকা জেলা কমিটির সম্পাদক মাহবুবুল আলম, সুজন-এর কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, ঢাকা জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুশতারী বেগম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top