ইসলামী বিধানে কল্যাণমুখী সমাজ গড়তে নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জামায়াত নেতার

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি। ইসলামী বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই বৈষম্যহীন কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব। তিনি মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে পরিশ্রমী, বিনয়ী ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ দক্ষিণ থানা আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী এবং সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হানিফ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, সোনারগাঁও আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উত্তর থানা আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ প্রমুখ।

মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সত্ত্বেও জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। তিনি সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, জনগণ দুর্নীতিবাজ ও আত্মসাৎকারীদের ভোট দেবে না। মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জনগণ ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।

অধ্যাপক আনোয়ার হোসেন মোল্লা বলেন, নির্বাচনে জয়ী হলে রূপগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন। সভাপতি সাইফুল ইসলাম সিরাজী বলেন, আগামী নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবে।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top