আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে: শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে সে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে। অন্তর্বর্তকালীন সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেড ওয়েট টনের জাহাজ তুরস্কের কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান খান বলেন, গণঅভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি, বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করবে। তার দাবি, গণঅভ্যুত্থানের পর একটা সরকারের জনগণের প্রত্যাশার যে কাজগুলো করা দরকার তার অনেকখানি আমরা পূরণ করতে পেরেছি।

শিল্প উপদেষ্টা বলেন, নানা প্রতিকূলতা ও ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। সেইভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।

‘ওয়েস ওয়্যার’ নামের এই জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও গভীরতা ২৫ ফুট। জাহাজটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহন করবে। স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম জাহাজটি।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top